সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৯:৫৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৯:৫৫:১৭ পূর্বাহ্ন
ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের দুর্গম ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি আইনগত সহায়তা পৌঁছে দিতে ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত মঙ্গলবার ধর্মপাশা চৌকি আদালতে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুল কাউসার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ। সভায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিবুর রহমান, স্থানীয় আইনজীবী সমিতির সদস্য, আইনজীবী সহকারী এবং স্থানীয় বিচারপ্রার্থীরা অংশগ্রহণ করেন। সভায় দুর্গম দুই উপজেলার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি আইনগত সহায়তা কার্যক্রম আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ধর্মপাশা চৌকি আদালত থেকে অনলাইনে জেলা লিগ্যাল এইড অফিসে আপস-মীমাংসার আবেদন পাঠানোর ব্যবস্থা চালু এবং চৌকি আদালতের প্যানেল আইনজীবীদের সরকারি সম্মানী পরিশোধের বিষয়টি গুরুত্ব পায়। সভায় স্থানীয় জনগণের পক্ষ থেকে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ লিগ্যাল এইড সেবা চালুর দাবি জানানো হয়। প্রতি মাসে অথবা অন্তত দুই মাসে একবার এ সেবা চালু হলে দুর্গম এলাকার মানুষকে নিজ নিজ এলাকায় আইনগত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব হবে বলে মত দেন অংশগ্রহণকারীরা। স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে উল্লেখ করেন। সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সক্রিয়করণ, অনলাইন আবেদন গ্রহণ এবং ভ্রাম্যমাণ আইনগত সহায়তা সেবা চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে ধর্মপাশা ও মধ্যনগরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজে, স্বল্প ব্যয়ে এবং নিজ এলাকার কাছাকাছি থেকে সরকারি আইনগত সহায়তা গ্রহণের সুযোগ পাবেন। প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী