সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

বিদেশে বসেই সুনামগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানিতে যুক্ত হতে পারবেন প্রবাসীরা

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৯:০০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৯:০০:৩৪ পূর্বাহ্ন
বিদেশে বসেই সুনামগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানিতে যুক্ত হতে পারবেন প্রবাসীরা
স্টাফ রিপোর্টার :: বিদেশে বসে এখন থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানিতে অংশ নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের অভিযোগ, সমস্যা, আবেদন ও মতামত সরাসরি শোনার সুযোগ করে দিতে অনলাইনে জুম (তড়ড়স) মিটিংয়ের মাধ্যমে যুক্ত হওয়ার ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসন, সুনামগঞ্জের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসাধারণের অভিযোগ, সমস্যা ও মতামত শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে প্রতি বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়। এত দিন সরাসরি উপস্থিত হয়ে এই শুনানিতে অংশ নেওয়ার সুযোগ থাকলেও নতুন ব্যবস্থায় বিদেশে অবস্থানরত প্রবাসীরাও অনলাইনে যুক্ত হতে পারবেন। এ উদ্যোগের ফলে প্রবাসীরা দেশের বাইরে থেকেও তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি জেলা প্রশাসনের কাছে তুলে ধরতে পারবেন। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তাঁদের ভৌগোলিক দূরত্বও বাধা হয়ে থাকবে না। বিজ্ঞপ্তিতে গণশুনানিতে যুক্ত হওয়ার জন্য জুম মিটিং আইডি ৬০২ ২৬১ ৭৯৯১ এবং পাসকোড ১২৩৪৫৬ দেওয়া হয়েছে। প্রতি বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরাসরি উপস্থিত হয়ে অথবা নির্ধারিত জুম লিংকের মাধ্যমে অনলাইনে এ শুনানিতে অংশ নেওয়া যাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনবান্ধব, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রশাসনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী