সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

ধর্মপাশায় ৩ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৩৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৩৬:১৫ অপরাহ্ন
ধর্মপাশায় ৩ মাদকব্যবসায়ী গ্রেপ্তার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সানবাড়ী বাজারের উত্তরপাশে থাকা সোমেশ্বরী নদীর দক্ষিণপাড় থেকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ২৫ বোতল ভারতীয়মদসহ তিনজন মাদকব্যবসায়ীকে আটক করেছে সানবাড়ি নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। ধর্মপাশা উপজেলাধীন সানবাড়ী নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. রোকনুজ্জামান বলেন, উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউছা গ্রামের ওমর ফারুক (২২), নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের অপূর্ব বর্মণ (২৪) ও দেওথান গ্রামের সাব্বীর আহম্মেদ (২২)সহ আরও কয়েকজন মাদকব্যবসায়ী মিলে শনিবার রাতে একটি প্লাস্টিকের ব্যাগে করে ভারতীয় মদ নিয়ে উপজেলার সানবাড়ি বাজারের উত্তরপাশে থাকা সোমেশ্বরী নদীর দক্ষিণপাড় দিয়ে অন্যত্র যাচ্ছিলেন। এ ঘটনায় রবিবার সকালে আটককৃত তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় মামলা হয়েছে। ওইদিনই এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ