ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সানবাড়ী বাজারের উত্তরপাশে থাকা সোমেশ্বরী নদীর দক্ষিণপাড় থেকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ২৫ বোতল ভারতীয়মদসহ তিনজন মাদকব্যবসায়ীকে আটক করেছে সানবাড়ি নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। ধর্মপাশা উপজেলাধীন সানবাড়ী নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. রোকনুজ্জামান বলেন, উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউছা গ্রামের ওমর ফারুক (২২), নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের অপূর্ব বর্মণ (২৪) ও দেওথান গ্রামের সাব্বীর আহম্মেদ (২২)সহ আরও কয়েকজন মাদকব্যবসায়ী মিলে শনিবার রাতে একটি প্লাস্টিকের ব্যাগে করে ভারতীয় মদ নিয়ে উপজেলার সানবাড়ি বাজারের উত্তরপাশে থাকা সোমেশ্বরী নদীর দক্ষিণপাড় দিয়ে অন্যত্র যাচ্ছিলেন। এ ঘটনায় রবিবার সকালে আটককৃত তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় মামলা হয়েছে। ওইদিনই এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।