সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

ধর্মপাশায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৩৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৩৫:১৬ অপরাহ্ন
ধর্মপাশায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের মাঠে রবিবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর গ্রামের খেলার মাঠের উত্তর পাশে থাকা ৫৩শতক বোরো জমি নিয়ে একই গ্রামের হীরা মিয়া (২৮) ও সোহেল মিয়ার (৪০) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল সাতটার দিকে কেশবপুর গ্রামের মাঠে দুই পক্ষের লোকজনদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে খোকন মিয়া (৪৫), তার মেয়ে ফাইমা আক্তার (১৪), সোহেল মিয়া (৪০)সহ পাঁচজন আহত হন। এদের মধ্যে খোকন মিয়াকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার ওইদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহত অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ