সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি
বিশ্ব শিক্ষক উদযাপিত

অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ০৪:১৫:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ০৪:১৫:২৬ পূর্বাহ্ন
অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি
স্টাফ রিপোর্টার :: ‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু করে আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) সমাবেশে মিলিত হয়। বাকবিশিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্নার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক জ্যেষ্ঠ প্রভাষক মো. জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাকবিশিস সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক রামানুজ রায়, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনা চৌধুরী রুবী, সাংগঠনিক প্রভাষক স¤পাদক দুলাল মিয়া, অর্থ স¤পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, প্রচার স¤পাদক সহকারী অধ্যাপক রজত কান্তি রায়, শিক্ষক নেতা প্রভাষক মো. হাবিবুল্লা আসকির তালুকদার, মো. মোছায়েল আহমদ, মো. সাজাউর রহমান, মো. হেলাল আহমদ ও জয়ন্ত পাল। এছাড়াও উপস্থিত ছিলেন বাকবিশিস সুনামগঞ্জ জেলা শাখার সদস্য প্রভাষক হিমাদ্রি শংকর তালুকদার, প্রভাষক মো. রুহুল আমীন, বিনয় ভূষণ তালুকদার, প্রভাষক মো. ছায়েদুল ইসলাম, দিলীপ কুমার দাশ, স্বপন রায়, মো. সাইকুল শাকিল রিপন, গৌতম পাল, মো. কবির হোসেন, মো. সিফাত আহমেদ, শুভ দেব, মিঠুন তালুকদার, রিংকু চৌহান, মো. বদরুল আলম, অমিত কর, জাহিদ হোসেন, দিবাকর তালুকদার, বিদ্যুৎ তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, আজ বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের জন্য দিবসটি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ করার জন্য এ দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। আজকের এ দিনে বিশ্বের সকল শিক্ষকদের প্রতি সম্মান জানাচ্ছি। শিক্ষার বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোনা বিকল্প নেই। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরির ক্ষেত্রে বিরাজমান সকল বৈষম্য দূর করে অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। বক্তারা আরও বলেন, শিক্ষাব্যবস্থায় বিভিন্ন বৈষম্যের কারণে সৃজনশীল ও মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন না। শিক্ষকের মানোন্নয়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষাব্যবস্থার সকল বৈষম্য ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। জাতীয়করণের আগপর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়িভাড়া, উৎসবভাতা, শিক্ষাভাতা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, হাওর ভাতা, পাহাড়ি ও দুর্গম ভাতা, উপকূলীয় ভাতা, প্রমোশন, বদলি ও চাকরি থেকে অবসরের পর পেনশনসহ রাষ্ট্র প্রদত্ত সকল সুযোগ-সুবিধা প্রদানের নিশ্চয়তা দিতে হবে। বক্তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এই মাস থেকে ইএফটি’র মাধ্যমে প্রদান শুরু করায় সরকারকে ধন্যবাদ জানান এবং সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা আগামী ডিসেম্বরের মধ্যেই ইএফটি’র মাধ্যমে প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক