সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর

জমকালো আয়োজনে গাগলী সুপার লীগের গ্র্যান্ড প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০২:৩১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০২:৩২:৩১ অপরাহ্ন
জমকালো আয়োজনে গাগলী সুপার লীগের গ্র্যান্ড প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গাগলী সুপার গলীগ সিজন–৪-এর গ্র্যান্ড প্লেয়ার ড্রাফট ও অকশন।
শনিবার (১৭ অক্টোবর) শহরের পানসী রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টুর্নামেন্টের চতুর্থ আসরের কার্যক্রম।

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের গাগলী সুপার লীগ। এতে সুনামগঞ্জ ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা দুই শতাধিক ক্রিকেটার অংশ নেবেন। গ্র্যান্ড প্লেয়ার ড্রাফট ও অকশনের মাধ্যমে দলগুলো নিজেদের পছন্দের খেলোয়াড় নিয়ে দল গঠন করেছে। প্রতিভাবান ক্রিকেটারদের অংশগ্রহণে এবারের আসর আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডা. সৈকত দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যসচিব কাজী নাসিম উদ্দিন লালা, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক জিএম তাশহিজ, জেলা ক্রিকেট দলের কোচ মো. জাহাঙ্গীর আলম এবং গাগলী সুপার লীগের স্পোর্টস ফিজিও আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রিকেট উদ্যোক্তা আবু তাহের সনি ও সাবেক ক্রিকেটার সুলেমান কবির। সঞ্চালনা করেন এইচআর হাবিব। 
​​বক্তারা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ক্রিকেটের বিকাশ, নতুন প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাগলী সুপার লীগের ধারাবাহিক আয়োজন সুনামগঞ্জের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকদের প্রত্যাশা, ১০টি দলের অংশগ্রহণে গাগলী সুপার লীগের চতুর্থ আসর সুনামগঞ্জের ক্রিকেটপ্রেমীদের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হয়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি