স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গাগলী সুপার গলীগ সিজন–৪-এর গ্র্যান্ড প্লেয়ার ড্রাফট ও অকশন।
শনিবার (১৭ অক্টোবর) শহরের পানসী রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টুর্নামেন্টের চতুর্থ আসরের কার্যক্রম।
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের গাগলী সুপার লীগ। এতে সুনামগঞ্জ ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা দুই শতাধিক ক্রিকেটার অংশ নেবেন। গ্র্যান্ড প্লেয়ার ড্রাফট ও অকশনের মাধ্যমে দলগুলো নিজেদের পছন্দের খেলোয়াড় নিয়ে দল গঠন করেছে। প্রতিভাবান ক্রিকেটারদের অংশগ্রহণে এবারের আসর আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডা. সৈকত দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যসচিব কাজী নাসিম উদ্দিন লালা, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক জিএম তাশহিজ, জেলা ক্রিকেট দলের কোচ মো. জাহাঙ্গীর আলম এবং গাগলী সুপার লীগের স্পোর্টস ফিজিও আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রিকেট উদ্যোক্তা আবু তাহের সনি ও সাবেক ক্রিকেটার সুলেমান কবির। সঞ্চালনা করেন এইচআর হাবিব।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ক্রিকেটের বিকাশ, নতুন প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাগলী সুপার লীগের ধারাবাহিক আয়োজন সুনামগঞ্জের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকদের প্রত্যাশা, ১০টি দলের অংশগ্রহণে গাগলী সুপার লীগের চতুর্থ আসর সুনামগঞ্জের ক্রিকেটপ্রেমীদের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হয়ে উঠবে।