সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০১:০৮:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০১:০৮:০৬ পূর্বাহ্ন
পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য
বিশেষ প্রতিনিধি :: প্রবাসজীবন শেষে দেশে ফিরে পতিত জমিতে মাল্টার বাগান গড়ে সাফল্যের মুখ দেখেছেন দোয়ারাবাজার উপজেলার পশ্চিম মাছগাঁও গ্রামের সাইফুর রহমান। চার বিঘা পতিত জমিতে মাল্টা চাষ করে প্রথমবারেই ভালো ফলন পেয়েছেন তিনি। বাগানে উৎপাদিত সুস্বাদু মাল্টা কিনতে আসছেন ক্রেতারা। তার এই সাফল্য দেখে মাল্টা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় তরুণদের মধ্যেও। একসময় জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমিয়েছিলেন সাইফুর রহমান। প্রবাসজীবন শেষে দেশে ফিরে পতিত জমিকে কাজে লাগানোর উদ্যোগ নেন তিনি। প্রচলিত কর্মসংস্থানের বাইরে কৃষিকে বেছে নিয়ে চার বিঘা জমিতে গড়ে তোলেন মাল্টার বাগান। আধুনিক পদ্ধতিতে গড়ে তোলা বাগানে প্রথমবারেই ভালো ফলন পাওয়ায় খুশি তিনি। বাগানের গাছগুলোতে ঝুলছে অসংখ্য মাল্টা। কোনোটি সবুজ, আবার কোনোটি পাকতে শুরু করেছে। বাগান থেকে সরাসরি মাল্টা কিনছেন ক্রেতারা। ফরমালিনমুক্ত ও সুস্বাদু হওয়ায় স্থানীয়ভাবে ফলটির চাহিদাও রয়েছে। এ বছর বাগান থেকে লাভবান হওয়ার আশা করছেন সাইফুর রহমান। প্রথমবারের সাফল্যে উৎসাহিত হয়ে ভবিষ্যতে বাগানের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর। সাইফুর রহমানের এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে কৃষির প্রতি নতুন আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে বেকার তরুণেরা পতিত জমিতে মাল্টা চাষকে বিকল্প কর্মসংস্থানের সম্ভাবনাময় মাধ্যম হিসেবে দেখছেন। স্থানীয় কয়েকজন তরুণ জানান, সাইফুর রহমানের বাগান দেখে তাঁরা অনুপ্রাণিত হচ্ছেন। পতিত জমিতে পরিকল্পিতভাবে মাল্টা চাষ করে ভালো ফলন ও লাভ করা সম্ভব এমন ধারণা তৈরি হয়েছে তাঁদের মধ্যে। সরকারি সহযোগিতা ও কৃষি বিভাগের পরামর্শ পেলে তাঁরাও মাল্টা চাষে উদ্যোগী হতে চান। স্থানীয়দের প্রত্যাশা, সরকারি সহযোগিতা ও কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ পেলে আরও অনেকে মাল্টা চাষে এগিয়ে আসবেন। এতে পতিত জমির যথাযথ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। দোয়ারাবাজা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আলী আজগর বলেন, নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তা নিয়ে পতিত জমিতে মাল্টাসহ বিভিন্ন ফলের চাষ সম্প্রসারণের সুযোগ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য

পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য