সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, জেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:১১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:১১:২০ পূর্বাহ্ন
নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, জেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চর্চা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জিল হক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, সুনামগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইভা রায়, কণ্ঠশিল্পী শামীম সারোয়ার, জেলা মহিলা দলের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন। অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক অবদান তুলে ধরা হয়। পাশাপাশি জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী