স্টাফ রিপোর্টার ::
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চর্চা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জিল হক চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, সুনামগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইভা রায়, কণ্ঠশিল্পী শামীম সারোয়ার, জেলা মহিলা দলের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন।
অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক অবদান তুলে ধরা হয়। পাশাপাশি জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।