সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

রাজগোবিন্দ প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময়

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:০৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:০৫:০৬ পূর্বাহ্ন
রাজগোবিন্দ প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম। শতবর্ষপূর্তি উদযাপন নিয়ে সভায় মতামত তুলে ধরেন পাবলিক লাইব্রেরির সহসভাপতি, লেখক ও গবেষক সুখেন্দু সেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাসরীন আক্তার খানম, প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, অ্যাডভোকেট পারভেজ আহমদ, সাবেক পৌর মেয়র নূরুল ইসলাম বজলু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন, অভিভাবক কমিটির সভাপতি নিতাই পুরকায়স্থ, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সমাজসেবক আজিজ আহমদ বাপ্পু, নজরুল ইসলাম, পলাশ রঞ্জন তালুকদার প্রমুখ। সভায় বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে শতবর্ষপূর্তি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর সিদ্ধান্তও নেওয়া হয়। শতবর্ষপূর্তি উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে আগামী ২৪ অক্টোবর, শনিবার পুনরায় আলোচনার জন্য সভা আহ্বান করা হয়েছে। রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় বারের মতো এই সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিদ্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী