সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

লক্ষাধিক টাকার ভারতীয় মদসহ গ্রেফতার ৩

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ১১:৫৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ১১:৫৪:০৯ অপরাহ্ন
লক্ষাধিক টাকার ভারতীয় মদসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে সুনামগঞ্জ সদর থানাধীন ওয়েজখালী এলাকায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের পশ্চিম পাশে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা গ্রামের মো. মোজাম্মেল হক (৩৬) ও মো. মিরাজুল ইসলাম (৩৪) এবং হুড়ারকান্দা গ্রামের মো. নাজমুল হাসান হৃদয় (২৮)। জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই মুকুল খাঁন, এএসআই মো. খাদেমুল ইসলাম ও কনস্টেবল দীপক মুন্ডাসহ ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে ভারতীয় মদ নিয়ে অবস্থান করার সময় ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ট্রলি ও কাগজের কার্টন তল্লাশি করা হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ ভারতীয় মদ উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী