সুনামগঞ্জ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার

আব্দুজ জহুর সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৫৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:৫৩:৪৭ পূর্বাহ্ন
আব্দুজ জহুর সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অচিন্তপুর গ্রামের সেলিম মিয়া ও শাহেনা বেগমের ছেলে। পুলিশ জানায়, আব্দুজ জহুর সেতুর সন্নিকটে সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ সদস্যরা ওই যুবককে উদ্ধার করে তাদের গাড়িতে করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহত সুজন মিয়ার বাবা সেলিম মিয়া ও স্বজনরা হাসপাতালে ছুটে যান। স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনায় কোনো যানবাহনের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়েছিল কি না এবং ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়েছিল কি না - এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু