সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান

আব্দুজ জহুর সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৫৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:৫৩:৪৭ পূর্বাহ্ন
আব্দুজ জহুর সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অচিন্তপুর গ্রামের সেলিম মিয়া ও শাহেনা বেগমের ছেলে। পুলিশ জানায়, আব্দুজ জহুর সেতুর সন্নিকটে সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ সদস্যরা ওই যুবককে উদ্ধার করে তাদের গাড়িতে করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহত সুজন মিয়ার বাবা সেলিম মিয়া ও স্বজনরা হাসপাতালে ছুটে যান। স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনায় কোনো যানবাহনের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়েছিল কি না এবং ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়েছিল কি না - এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ