সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন

আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:১৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:১৯:৩৬ অপরাহ্ন
আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের তৃতীয় মেধাবৃত্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলা এবং জেলার বাইরের চতুর্থ থেকে নবম শ্রেণির এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়। আয়োজক সংগঠনের সভাপতি শাহরিয়ার হক নাবিল জানান, এবার সুনামগঞ্জ ছাড়াও সিলেট ও হবিগঞ্জ জেলা থেকেও শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। বহুনির্বাচনী পদ্ধতিতে এক ঘণ্টার পরীক্ষা হয়েছে। এবার একশ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। পরীক্ষা কেন্দ্রের সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহসভাপতি মুস্তাকীম খান রোহান, সাধারণ স¤পাদক নাছিফ আজিজ চৌধুরীসহ সদস্যরা। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আবদুস ছাত্তার, সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, এইচএমপি উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক শাহিনা চৌধুরী রুবি, আইনজীবী-সাংবাদিক খলিল রহমান, সমাজকর্মী এনামুল হক, শিক্ষক বাদল চন্দ্র তালুকদার, মো. রজব আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ