স্টাফ রিপোর্টার ::
আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের তৃতীয় মেধাবৃত্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলা এবং জেলার বাইরের চতুর্থ থেকে নবম শ্রেণির এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়।
আয়োজক সংগঠনের সভাপতি শাহরিয়ার হক নাবিল জানান, এবার সুনামগঞ্জ ছাড়াও সিলেট ও হবিগঞ্জ জেলা থেকেও শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। বহুনির্বাচনী পদ্ধতিতে এক ঘণ্টার পরীক্ষা হয়েছে। এবার একশ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। পরীক্ষা কেন্দ্রের সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহসভাপতি মুস্তাকীম খান রোহান, সাধারণ স¤পাদক নাছিফ আজিজ চৌধুরীসহ সদস্যরা।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আবদুস ছাত্তার, সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, এইচএমপি উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক শাহিনা চৌধুরী রুবি, আইনজীবী-সাংবাদিক খলিল রহমান, সমাজকর্মী এনামুল হক, শিক্ষক বাদল চন্দ্র তালুকদার, মো. রজব আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।