সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:২৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:২৭:১৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: ডিজিটাল মাধ্যমে তথ্যের দ্রুত বিস্তারের সঙ্গে অপতথ্য ও গুজব ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। এ পরিস্থিতিতে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশ ও ব্যবহারের আগে তা যাচাই বাছাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা। ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ মোহাম্মদ ওয়ালিদ ফয়েজের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, জেলা মডেল মসজিদের সাধারণ স¤পাদক নূরুর রব চৌধুরী, বাসসের জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, টিআইবির এরিয়া কো অর্ডিনেটর মো. আরিফুর রহমান ও শিক্ষক রোকসানা বেগম। সভায় বক্তারা বলেন, তথ্য জানার অধিকার সব নাগরিকের রয়েছে। জনগণের কাছে প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছাতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্য প্রকাশের ব্যবস্থা আরও কার্যকর করা প্রয়োজন। তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত না হলে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়। তাই সাধারণ মানুষের মধ্যে তথ্য অধিকার আইন স¤পর্কে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করে প্রয়োজনীয় তথ্য সহজে জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য পাওয়া গেলে তা যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যের উৎস যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হতে হবে। অপতথ্য প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে সামাজিক মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা। আলোচনায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত ব্যবহার থেকে বিরত থেকে প্রযুক্তিকে শিক্ষাসহ ইতিবাচক কাজে ব্যবহারের পরামর্শ দেন বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ