সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান

অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান : ৩ লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:২২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:২২:৩৬ পূর্বাহ্ন
অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান : ৩ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার :: সড়ক পরিবহন আইন অমান্য করে অবৈধভাবে বাসের আসন পরিবর্তন ও অনুমোদনহীন স্লিপার কোচ পরিচালনার অভিযোগে সুনামগঞ্জে তিন পরিবহন প্রতিনিধিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জের যৌথ অভিযানে এই দ- প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী নিবন্ধিত কোনো মোটোরযানের কারিগরি, অভ্যন্তরীণ বা বাহ্যিক কাঠামো এবং আসন বিন্যাসে পরিবর্তন আনতে হলে কর্তৃপক্ষের পূর্বানুমোদন বাধ্যতামূলক। তবে একটি অসাধু চক্র আইনের তোয়াক্কা না করে চেয়ার কোচ ভেঙে অনুমোদনহীনভাবে স্লিপার বা বেড স্থাপন করে যাত্রী পরিবহন করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানাধীন জলিলপুর গ্রামস্থ পল্লী বিদ্যুৎ সমিতির সামনে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে অনুমোদনহীনভাবে বাসের আসন বিন্যাস পরিবর্তন ও বিভিন্ন অনিয়মের দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৫২ ধারায় তিনটি পরিবহনের তিন প্রতিনিধিকে ১ লাখ টাকা করে সর্বমোট ৩ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। দন্ড-প্রাপ্ত ব্যক্তিরা হলেন বেঙ্গল পরিবহনের প্রতিনিধি মোঃ রাতুল (৩৫) ১ লাখ টাকা, ইম্পেরিয়াল পরিবহনের প্রতিনিধি মুরাদ (২৪) ১ লাখ টাকা, ইউরো কোচ পরিবহনের প্রতিনিধি অনিক চন্দ্র দেবনাথ (২৬) কে ১ লাখ টাকা। এসআরবি-৯ এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, জনস্বার্থে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ধরনের অবৈধ কর্মকা- ও অনিয়মের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং যৌথ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী