সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

দিরাইয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে নারীকে হত্যা : এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:৫৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:৫৫:৪২ পূর্বাহ্ন
দিরাইয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে নারীকে হত্যা : এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রি বিষয়ে বিরোধের জের ধরে নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় দায়েরকৃত মামলায় মো. আজলু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। রবিবার সুনামগঞ্জের ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আকবর হোসেন এ রায় দেন। মামলা সূত্রে জানাযায়, দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামের মৃত আছির মামুদের ছেলে আজলু মিয়ার সঙ্গে মামলার বাদী মো. মফশ্বির আলীর শাশুড়ির সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। ২০১৫ সালের ১৩ ডিসেম্বর রাতে বাদীর চাচা শ্বশুর আজলু মিয়া চিকিৎসার অজুহাতে বাদীর বাড়িতে যান এবং সেখানে অবস্থান করেন। পরদিন ১৪ ডিসেম্বর সন্ধ্যায় বাদী মফশ্বির আলী বাড়ির বাইরে থাকাকালে আজলু মিয়া লোহার হাতুড়ি দিয়ে বাদীর শাশুড়ি মোছা. হামিদা খানম (৬০)-এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত হামিদা খানমকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাদীর মেয়ে (৪)-এর মাথায়ও হত্যার উদ্দেশ্যে আঘাত করে আজলু মিয়া। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় আজলু মিয়ার বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন নিহতের জামাতা মফশ্বির আলী। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজলু মিয়াকে দ-বিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদ- দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল