সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ

সদর উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান, শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণ

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:১৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:১৯:১০ পূর্বাহ্ন
সদর উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান, শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণ
স্টাফ রিপোর্টার :: বৃষ্টির পর এখানে-সেখানে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা ঝোপঝাড় - চোখে হয়তো তেমন কিছু নয়। কিন্তু এসব জায়গাই হয়ে উঠতে পারে এডিস মশার প্রজননস্থল। আর সেখান থেকেই ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গু। তাই ডেঙ্গু প্রতিরোধে বড় কোনো উদ্যোগের পাশাপাশি প্রয়োজন নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করা। এই বার্তাই সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে পরিচালিত হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬টি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। সকাল থেকেই তারা উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন। রাস্তা, ড্রেন, ঝোপঝাড় ও বিভিন্ন স্থানে পড়ে থাকা পরিত্যক্ত আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেসব স্থান পরিষ্কার করা হয়। অভিযানকালে বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়। জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও ডাবের খোসা অপসারণের পাশাপাশি ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। ডাস্টবিন ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। জনগণকে সচেতন করতেই এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। সম্মিলিত সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর