সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু
কলি তালুকদার আহ্বায়ক, বিমল বণিক সদস্য সচিব

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:১০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:১০:০৪ পূর্বাহ্ন
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার মেয়াদোত্তীর্ণ ও স্থবির হয়ে পড়া পূর্বতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২১ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে কলি তালুকদার আরতিকে আহ্বায়ক এবং বিমল বণিককে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ স¤পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৪ সেপ্টেম্বর আয়োজিত এক সাংগঠনিক সিদ্ধান্তে সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালের ৭ নভেম্বর গঠিত সুনামগঞ্জ জেলা কমিটি দীর্ঘদিন যাবৎ মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিল এবং এর ফলে স্থানীয় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে পূর্বের কমিটি বাতিল করে নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় নেতৃত্ব। ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যগণ হলেন সিদ্ধার্থ এষ বলাই, বিমলাংশু রায়, অ্যাড. প্রণব কান্তি দাশ, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, অ্যাড. বিমান কান্তি রায়, নন্দন রায়, সন্তোষ রায় সন্তো, চঞ্চল কুমার লোহ, বিটু বড়–য়া, ডেনিস চক্রবর্তী, সুমন সাহা, বিধান চন্দ্র দাস, রাহুল দে পাপলু, বিপ্লব তালুকদার, সুজিত দেব, নির্মল চক্রবর্তী, স্বপন সরকার, সুমন দাশ সাগর, মিন্টু চৌধুরী। নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে সুনামগঞ্জ জেলা সম্মেলনের মাধ্যমে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এর পূর্বে জেলা অধীনস্থ উপজেলা, থানা, পৌরসভা এবং ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন স¤পন্ন করার তাগিদ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় সাধারণ স¤পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত আশা প্রকাশ করে বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের সিদ্ধান্তসমূহ যথাযথ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে এবং স্থানীয় পর্যায়ে ধর্মীয় সংখ্যালঘু ও অসাম্প্রদায়িক শক্তির ঐক্য সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প