স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার মেয়াদোত্তীর্ণ ও স্থবির হয়ে পড়া পূর্বতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২১ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে কলি তালুকদার আরতিকে আহ্বায়ক এবং বিমল বণিককে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ স¤পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৪ সেপ্টেম্বর আয়োজিত এক সাংগঠনিক সিদ্ধান্তে সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালের ৭ নভেম্বর গঠিত সুনামগঞ্জ জেলা কমিটি দীর্ঘদিন যাবৎ মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিল এবং এর ফলে স্থানীয় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে পূর্বের কমিটি বাতিল করে নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় নেতৃত্ব।
২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যগণ হলেন সিদ্ধার্থ এষ বলাই, বিমলাংশু রায়, অ্যাড. প্রণব কান্তি দাশ, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, অ্যাড. বিমান কান্তি রায়, নন্দন রায়, সন্তোষ রায় সন্তো, চঞ্চল কুমার লোহ, বিটু বড়–য়া, ডেনিস চক্রবর্তী, সুমন সাহা, বিধান চন্দ্র দাস, রাহুল দে পাপলু, বিপ্লব তালুকদার, সুজিত দেব, নির্মল চক্রবর্তী, স্বপন সরকার, সুমন দাশ সাগর, মিন্টু চৌধুরী।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে সুনামগঞ্জ জেলা সম্মেলনের মাধ্যমে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর পূর্বে জেলা অধীনস্থ উপজেলা, থানা, পৌরসভা এবং ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন স¤পন্ন করার তাগিদ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
কেন্দ্রীয় সাধারণ স¤পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত আশা প্রকাশ করে বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের সিদ্ধান্তসমূহ যথাযথ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে এবং স্থানীয় পর্যায়ে ধর্মীয় সংখ্যালঘু ও অসাম্প্রদায়িক শক্তির ঐক্য সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।