সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প
কলি তালুকদার আহ্বায়ক, বিমল বণিক সদস্য সচিব

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:১০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:১০:০৪ পূর্বাহ্ন
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার মেয়াদোত্তীর্ণ ও স্থবির হয়ে পড়া পূর্বতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২১ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে কলি তালুকদার আরতিকে আহ্বায়ক এবং বিমল বণিককে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ স¤পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৪ সেপ্টেম্বর আয়োজিত এক সাংগঠনিক সিদ্ধান্তে সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালের ৭ নভেম্বর গঠিত সুনামগঞ্জ জেলা কমিটি দীর্ঘদিন যাবৎ মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিল এবং এর ফলে স্থানীয় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে পূর্বের কমিটি বাতিল করে নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় নেতৃত্ব। ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যগণ হলেন সিদ্ধার্থ এষ বলাই, বিমলাংশু রায়, অ্যাড. প্রণব কান্তি দাশ, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, অ্যাড. বিমান কান্তি রায়, নন্দন রায়, সন্তোষ রায় সন্তো, চঞ্চল কুমার লোহ, বিটু বড়–য়া, ডেনিস চক্রবর্তী, সুমন সাহা, বিধান চন্দ্র দাস, রাহুল দে পাপলু, বিপ্লব তালুকদার, সুজিত দেব, নির্মল চক্রবর্তী, স্বপন সরকার, সুমন দাশ সাগর, মিন্টু চৌধুরী। নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে সুনামগঞ্জ জেলা সম্মেলনের মাধ্যমে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এর পূর্বে জেলা অধীনস্থ উপজেলা, থানা, পৌরসভা এবং ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন স¤পন্ন করার তাগিদ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় সাধারণ স¤পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত আশা প্রকাশ করে বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের সিদ্ধান্তসমূহ যথাযথ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে এবং স্থানীয় পর্যায়ে ধর্মীয় সংখ্যালঘু ও অসাম্প্রদায়িক শক্তির ঐক্য সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু