সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৯:২৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৯:২৫:০৫ পূর্বাহ্ন
পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরতে এ মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে জামায়াতে ইসলামী সুনামগঞ্জ পৌর শাখার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুনের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান। মাহফিলে প্রধান আলোচক হিসেবে সীরাতুন্নবী (সা.)-এর ওপর আলোচনা করেন ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মুফতি আলী হাসান উসামা। তিনি মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে তা অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মো. শামস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, কলাউড়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুছ ছাত্তার এবং বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনের জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে তুলে ধরেন। তাঁর ন্যায়নীতি, মানবিকতা, সততা, সহনশীলতা ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। মাহফিলে স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী