স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরতে এ মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে জামায়াতে ইসলামী সুনামগঞ্জ পৌর শাখার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুনের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে সীরাতুন্নবী (সা.)-এর ওপর আলোচনা করেন ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মুফতি আলী হাসান উসামা। তিনি মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে তা অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মো. শামস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, কলাউড়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুছ ছাত্তার এবং বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনের জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে তুলে ধরেন। তাঁর ন্যায়নীতি, মানবিকতা, সততা, সহনশীলতা ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
মাহফিলে স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।