সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

তাহিরপুরে দেড় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ১০:০২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ১০:০২:১২ পূর্বাহ্ন
তাহিরপুরে দেড় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
তাহিরপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তাহিরপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হাওরাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এ প্লাস ও এ গ্রেডপ্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। শুক্রবার সকাল ১১টায় তাহিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহিরপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি দিলশাদ মিয়ার সভাপতিত্বে এবং পরিষদের সেক্রেটারি মো. সুহেল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ভাইস প্রিন্সিপাল তোফায়েল আহমদ খান, তাহিরপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি যাচাই-বাছাই কমিটির শিক্ষানুরাগী সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, সুলেমাপুর শাহজালাল জামেয়ার প্রতিষ্ঠাতা সৈয়দ মাওলানা শামসুজ্জামানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে অর্জিত সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই জীবনের মূল লক্ষ্য নয়। একজন শিক্ষার্থীকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সৎ, মানবিক, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগানোর জন্যও তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্বে তাহিরপুরের হাওরাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। আয়োজক ও উপস্থিত অতিথিগণ বলেন, কৃতী শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং সমাজ ও দেশের জন্য কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী