সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি
বারকি শ্রমিক সংঘের সভা

সরকারিভাবে পাথর-বালু ক্রয়কেন্দ্র চালুর দাবি

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৭:৫৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৭:৫৮:৫৩ পূর্বাহ্ন
সরকারিভাবে পাথর-বালু ক্রয়কেন্দ্র চালুর দাবি
যাদুকাটা ও ধোপাজান নদীতে প্রাণ-প্রকৃতি বিনাশী ড্রেজার ও বোমামেশিন বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণ, ইজারা পদ্ধতি বাতিল করে পাথর-বালু মহালে সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালু, পাথর-বালু মহালে ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা প্রবেশ বন্ধ করে ধোপাজান ও যাদুকাটা নদীতে হাওরাঞ্চলের হাজার হাজার বারকি শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির দাবিতে সভা করেছে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ। বারকি শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সোমবার বিকাল ৪টায় যাদুকাটা নদী সংলগ্ন মিয়ারচর বাজারে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. ফরিদ মিয়া, যাদুকাটা শাখা কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের, সদস্য ওমর আলী, হানিফ মিয়া, শামছু মিয়া, সাদ্দাম হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, যুগ যুগ ধরে হাওরাঞ্চরের বারকি শ্রমিকগণ বালতি বেলচা দিয়ে হাতের সাহায্যে পাথর বালি উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছিল। মহাল ছিল পাথর-বালিতে পরিপূর্ণ। বিগত ১৩/১৪ বৎসর যাবৎ প্রশাসনের অসাধু চক্রের সহায়তায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইজারাদার ও ব্যবসায়ীরা স্বল্প সময়ে অধিক মুনাফা লাভের আশায় ড্রেজার-বোমাসহ পরিবেশ বিধ্বংসী বিভিন্ন নামের খননযন্ত্র ব্যবহার করে মহালগুলো ধ্বংস করে চলেছে। এতে হাজার হাজার বারকি শ্রমিক কর্মহীন হয়ে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করছে। বক্তারা আরও বলেন, ২০০০ সন হতে সকল ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা মহাল এলাকার বাইরে থাকার দাবি জানালেও, প্রশাসন দরিদ্র বারকি শ্রমিকদের দাবি আমলে না নেয়ায় ধোপাজান ও যাদুকাটা নদী হতে বারকি শ্রমিকরা আজ কর্মহীন বেকারত্বের অভিশপ্ত জীবনযাপন করছে। বিপরীতে ধোপাজান ও যাদুকাটা অসাধু সিন্ডিকেটের লুটপাটের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সভায় বক্তারা যাদুকাটা ও ধোপাজান নদী হতে এই সকল লুটপাটকারীদের অবিলম্বে উচ্ছেদ করে হাজার হাজার বারকি শ্রমিকদের জীবন ও জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে ইঞ্জিনচালিত সকল স্টিল বডি নৌকা মহাল এলাকার বাইরে রাখার কার্যকরি ব্যবস্থা গ্রহণ, ইজারা পদ্ধতি বাতিল করে সরকারিভাবে পাথর বালু ক্রয়কেন্দ্র চালু করা, পাথর-বালুখেকো সিন্ডিকেট ভেঙে দিয়ে মহাল এলাকায় পূর্বের ন্যায় সনাতন পদ্ধতিতে পাথর-বালু আহরণে হাজার হাজার বারকি শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর