সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন
দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও গ্রামে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টায় জানিগাঁও হাইস্কুলের সামনে অনুষ্ঠিত সভায় দেখার হাওর রক্ষায় মহাসিং নদী ও প্রয়োজনীয় খাল-বিল পুনঃখনন এবং ফিশ পাস রেখে জলকপাট (স্লুইস গেট) স্থাপনের দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন নাজিমউদ্দীন এবং পরিচালনা করেন শাহাবুদ্দিন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল এবং স’মিল শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আইয়ুবুর রহমান। এ ছাড়া স্থানীয় কৃষক নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন। সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জের দেখার হাওরে বারবার অকাল জলাবদ্ধতা ও ফসলহানির পেছনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ উন্নয়ন ব্যবস্থাপনা দায়ী। তাদের অভিযোগ, সা¤্রাজ্যবাদী ‘ক্রুগ মিশন’ পরিকল্পনার ধারাবাহিকতায় গড়ে ওঠা পোল্ডার পদ্ধতির কারণে হাওরের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বক্তারা বলেন, গত বছর অকাল জলাবদ্ধতায় কৃষকদের চোখের সামনে বোরো ধান তলিয়ে গেলেও ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না। এর আগে ২০১৭ সালের ভয়াবহ অকাল বন্যায়ও দেখার হাওরের বোরো ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেক কৃষক ঋণের বোঝা মেটাতে জমিজমা বিক্রি করতে বাধ্য হয়েছেন। বক্তাদের দাবি, অপরিকল্পিত উন্নয়ন ও অনিয়মের কারণে প্রকৃত কৃষকরা ভূমিহীন হয়ে পড়ছেন এবং কৃষিজমি জোতদার ও মহাজনদের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। সভায় চলতি বোরো মৌসুম শুরুর আগেই দেখার হাওরের ভেতরের মহাসিং নদী খনন, প্রয়োজনীয় খাল-বিল পুনঃখনন এবং মাছের চলাচলের পথ (ফিশ পাস) নিশ্চিত করে জলকপাট স্থাপনের দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, হাওরের পানি নিষ্কাশন ও কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবিগুলো বাস্তবায়ন না হলে দেখার হাওরের কৃষক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। সভা শেষে আন্দোলনকে সংগঠিত ও গতিশীল করতে পাঁচ সদস্যবিশিষ্ট ‘আন্দোলন পরিচালনা কমিটি’ গঠন করা হয়। এতে নাজিমউদ্দীনকে আহ্বায়ক এবং শাহাবুদ্দিন ও আবিদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন শামসু মিয়া ও হাফিজ উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর