সুনামগঞ্জ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন

দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:২৮:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:২৮:৪৪ পূর্বাহ্ন
দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা-হকনগর সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাটি ভরাট করে মৌলা খাল দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় একশ্রেণির স্বার্থান্বেষী মহল প্রকাশ্যে খালের বিভিন্ন অংশ ভরাট করে ফসলি জমি তৈরি করায় গুরুত্বপূর্ণ এই জলাধারটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে খাল ভরাট অব্যাহত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সরেজমিনে দেখা গেছে, মৌলা নদীর এসকান্দরের বাড়ির কাছ থেকে খালটির উৎপত্তি হয়ে চৌধুরীপাড়া গ্রামের পাশ দিয়ে হাওরের ভেতর দিয়ে আবার মৌলা নদীতে গিয়ে মিশেছে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ খালের পানি ব্যবহার করে সীমান্ত এলাকার হাওরজমিতে কৃষিকাজ করেন স্থানীয় কৃষকেরা। কিন্তু বিভিন্ন স্থানে মাটি ফেলে খালটির প্রশস্ততা ও পানিপ্রবাহ সংকুচিত করা হয়েছে। কোথাও কোথাও খালের অংশ ভরাট করে চাষযোগ্য জমিও তৈরি করা হয়েছে। স্থানীয় কৃষকদের ভাষ্য, মৌলা খালটি এলাকার কৃষকদের জন্য সেচের অন্যতম প্রধান উৎস। বর্ষা ও শুষ্ক মৌসুমে খালের পানি ব্যবহার করে হাওরের ফসলি জমিতে চাষাবাদ করা হয়। খালটি ভরাট হয়ে গেলে কৃষিকাজে পানির সংকট দেখা দেওয়ার পাশাপাশি বর্ষাকালে পানি নিষ্কাশনেও সমস্যা তৈরি হতে পারে। বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আল আমিন বলেন, খাল ভরাট না করার জন্য নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্থানীয় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি প্রকাশ্যে মাটি ফেলে খাল দখল করছেন। এতে খালটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে এবং কৃষকেরা ফসলি জমিতে প্রয়োজনীয় পানি পাচ্ছেন না। মৌলা খালের প্রায় দেড় কিলোমিটার অংশ পুনঃখননের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। শিগগিরই পুনঃখননের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে মাটি ভরাট বন্ধ করা না গেলে খালটি পুরোপুরি অস্তিত্ব হারাতে পারে। চৌধুরীপাড়া গ্রামের কৃষক ফালু মিয়া বলেন, এই খালের পানি দিয়ে দীর্ঘদিন ধরে আমাদের জমিতে চাষাবাদ হচ্ছে। এখন বিভিন্ন জায়গায় মাটি ফেলে খাল ছোট করে ফেলা হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে জমিতে পানি পাওয়া কঠিন হয়ে পড়বে। কৃষক আবুল কালাম বলেন, মৌলা খাল আমাদের কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ। খালটি ভরাট হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ কমে গেছে। দ্রুত দখল বন্ধ করে খালটি উদ্ধার ও পুনঃখনন করা দরকার। স্থানীয় বাসিন্দা কল্পনা বেগম বলেন, আগে খাল দিয়ে সারা বছর পানি চলাচল করত। এখন মাটি ফেলে অনেক জায়গা ভরাট করা হয়েছে। এতে শুধু কৃষিকাজ নয়, বর্ষাকালে পানি চলাচল নিয়েও সমস্যা তৈরি হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। খাল দখল ও ভরাটের বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ভরাটকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, খালের অবৈধ ভরাট ও দখল দ্রুত বন্ধ করে এর সীমানা নির্ধারণ, দখলমুক্তকরণ এবং পুনঃখননের উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় কৃষিকাজের গুরুত্বপূর্ণ এই জলপথটি অচিরেই বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু