সুনামগঞ্জ , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায় শান্তিগঞ্জে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৭:০৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৭:০৪:৩০ পূর্বাহ্ন
সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার :: বাড়ির একদম পাশেই ছিল ব্যবহারের টিউবওয়েল এবং সামান্য দূরেই পুকুর। অথচ মাত্র সাত বছরের অবুঝ শিশু জাকিয়া সুলতানাকে গোসল করানোর নাম করে প্রায় এক কিলোমিটার দূরের সুরমা নদীতে নিয়ে যান তার সৎমা। নদী থেকে সৎমা ফিরে এলেও ফেরেনি জাকিয়া। তিন দিনের অবর্ণনীয় উৎকণ্ঠা ও ফায়ার সার্ভিসের নিখাদ চেষ্টার পর অবশেষে সেই সুরমার জলই ফিরিয়ে দিল জাকিয়ার নিথর, ফুলিয়ে ফেঁপে ওঠা নিম্পন্দ দেহ। সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগর ইউনিয়নের গোদারগাঁও গ্রামে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনাটি এখন কেবল একটি গ্রামের শোক নয়, পুরো এলাকার মানুষকে স্তব্ধ ও ক্ষুব্ধ করে তুলেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ ভাই-বোনের মধ্যে চতুর্থ জাকিয়া শৈশব পার করার আগেই হারিয়েছিল আপন মাকে। মাতৃ¯েœহ বঞ্চিত এই অবুঝ শিশুটির কপালে জোটেনি সৎমায়ের একটু মমতার ছোঁয়াও। বড় বোনের অভিযোগ, মা মারা যাওয়ার পর থেকেই জাকিয়াসহ অন্য ভাই বোনদের ওপর চলতো শারীরিক ও মানসিক নির্যাতন। গত ১৭ আগস্ট দুপুরে জাকিয়াকে নিয়ে সুরমা নদীর পাড়ে যান তার সৎমা। শিশুটিকে ছাড়া একা বাড়িতে ফিরে এলে স্বজনদের প্রশ্নের মুখে তিনি সাজাতে শুরু করেন নানা অসংলগ্ন গল্প। এক কিলোমিটার দূরের খর¯্রােতা নদীতে কেন ছোট শিশুকে গোসলে নেওয়া হলো সেই প্রশ্নেই বেরিয়ে আসে থলের বিড়াল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুরমা নদীতে অভিযান চালায়। গত মঙ্গলবার নদী থেকে উদ্ধার করা হয় জাকিয়ার ভেসে ওঠা লাশ। সন্তানকে হারানোর বুকফাটা আর্তনাদে এখন ভারী গোদারগাঁওয়ের বাতাস। নিজের স্ত্রীর বিরুদ্ধেই কন্যাসন্তানকে নদীতে ফেলে হত্যার অভিযোগ এনে ২০ আগস্ট (বৃহ¯পতিবার) দুপুরে মামলা দায়ের করেছেন বাবা তাজ উদ্দিন। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম) জানান, শিশুটির বাবার করা মামলায় অভিযুক্ত সৎমাকে স্থানীয় মেম্বারের বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত হত্যাকা-, তা উদঘাটনে কঠোর তদন্ত চালানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি