সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ১০:১৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ১০:১৫:৫০ পূর্বাহ্ন
আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে
স্টাফ রিপোর্টার :: মাত্র তিন মাসের মাথায় আবারও সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের টেকনোলজিস্টকে আগে এক্স-রে না দেওয়ায় বেধড়ক মারধর করেছে স্থানীয় এক বখাটে যুবক। পরে সহকর্মীরা এগিয়ে আসলে মিজানুর রহমান নামের ওই বখাটে যুবক ছুরি বের করে পালিয়ে যায়। এ ঘটনায় হাসপাতালের বিক্ষুব্ধ কর্মীরা পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বখাটেকে গ্রেপ্তারের দাবি জানান তারা। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের হাছননগর এলাকার আকিল মিয়ার ছেলে মিজানুর রহমান (৩১) প্রায়ই হাসপাতালে এসে নারী কর্মীদের উত্ত্যক্ত করে। কখনো দালাল হয়ে, কখনো তদবির নিয়ে এসে হুমকি-ধমকি দেয়। তিনমাস আগে এভাবে হাসপাতালে ঢুকে আনোয়ার ও মোজাহিদ নামের দুই মেডিকেল সহকারীকে মারধর করেছে সে। তখন কর্তৃপক্ষের কাছে মুচলেকা দিয়ে রেহাই পায়। এর আগেও সে আরেকবার এক নার্সকে পিটিয়েছিল বখাটে মিজানুর রহমান। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে প্যাথলজির এক্সরে বিভাগে গিয়ে মিজান জোরপূর্বক সিরিয়াল ভেঙে এক্সরে করাতে চাইলে টেকনোলজিস্ট কাকলী দাস সিরিয়াল মানার অনুরোধ জানান। এতে মিজান ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে সহকর্মীরা প্রতিবাদ করলে ছুরি উঁচিয়ে পালিয়ে যায়। প্যাথলজি বিভাগের কর্মীরা জানান, মিজান এর আগেও একবার হাসপাতালের একজন নার্সকে মারধর করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তার মুচলেকা দেওয়া আছে। থানায়ও এ বিষয়ে অভিযোগও করা আছে। স্থানীয়ভাবে সে বখাটে হিসেবে পরিচিত। এদিকে সহকর্মীকে মারধরের ঘটনায় হাসপাতালের টেকনিশিয়ানেরা কিছু সময় কর্মবিরতি পালন করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহম্মদ হোসেন বলেন, তিনমাস আগেও সে হাসপাতালে এসে মারধর করেছে। আজও করেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি