সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১০:৫৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ১০:৫৯:০৫ পূর্বাহ্ন
মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাঠানপাড়া-মিয়ারচর খেয়াঘাটে মালামাল পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় ও সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার বণিক সমিতি, ভুক্তভোগী জনগণ ও শ্রমিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, সাধারণ স¤পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ মাওলানা মোখলেসুর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম ও আমির শাহ, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সহসভাপতি হেলু মিয়া এবং ব্যবসায়ী জুবায়ের আহমদ, সাজ্জাদ হোসেন ও শ্রমিক রহম আলী। বক্তারা বলেন, মিয়ারচর খেয়াঘাটে একই সঙ্গে জেলা পরিষদ ও দেবোত্তর স্টেটের নামে দুই পক্ষ টোল আদায় করছে। এতে বাদাঘাট বাজারের ব্যবসায়ীরা মালামাল পরিবহনে অতিরিক্ত অর্থ ব্যয় করছেন। পাশাপাশি সাধারণ যাত্রী ও শ্রমিকদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় এক মাস ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বক্তারা দ্রুত অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে ঘাটের টোল আদায়ের বিষয়ে স্থায়ী সমাধানের দাবি জানান। একই সঙ্গে দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে ব্যবসায়ী ও শ্রমিকরা মিয়ারচর খেয়াঘাটে গিয়ে টোল আদায়কারী দুই পক্ষের সঙ্গে কথা বলেন। এ সময় সাবেক চেয়ারম্যান তারা মিয়া উপস্থিত হয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সাময়িকভাবে সমাধানের উদ্যোগ নেন। পরে দুই পক্ষই আপাতত টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষের কাছে দেওয়ার বিষয়ে সম্মত হয়। আলোচনা অনুযায়ী, আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে ঘাটের টোল আদায়ের বৈধতা ও দায়িত্বের বিষয়টি প্রশাসনের মাধ্যমে নির্ধারণ করা হবে। এ সময় আদায় করা টাকা জমা থাকবে এবং প্রশাসন যাকে বৈধভাবে টোল আদায়ের দায়িত্ব দেবে, তার কাছেই ওই অর্থ হস্তান্তর করা হবে। এ সিদ্ধান্তের ফলে আপাতত ঘাটের বিরোধের সাময়িক সমাধান হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি