দিরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৪০:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৪০:৩১ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে পৌরশহরের বাস-স্টেশন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের ফুল মিয়া (৫০) ও শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের আক্তার হোসেন (৪৫) কে আটক করা হয়। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারির গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি