দিরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৪০:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৪০:৩১ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে পৌরশহরের বাস-স্টেশন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের ফুল মিয়া (৫০) ও শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের আক্তার হোসেন (৪৫) কে আটক করা হয়। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারির গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com