সুনামগঞ্জ , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

বিএনপি নেতা আকবর আলী আর নেই

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০২:২৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০২:২৪:০৮ পূর্বাহ্ন
বিএনপি নেতা আকবর আলী আর নেই
স্টাফ রিপোর্টার :: বীর মুক্তিযোদ্ধা মালদার আলীর পুত্র এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাজী আকবর আলী আর বেঁচে নেই। বৃহ¯পতিবার (৬ আগস্ট) ভোর ৫টা ২০ মিনিটের সময় শহরের বাঁধনপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের আরপিননগর ঈদগাহ মাঠে জানাজা শেষে মহল্লার কবরস্থানে তার দাফন স¤পন্ন হয়। বিপুল সংখ্যক মানুষ তাঁর নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। বিএনপি নেতা আকবর আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সংসদ সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুল, সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, বিএনপি নেতা অ্যাড. আব্দুল হক, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাড. শেরেনূর আলী, আকবর আলী, আবুল মনসুর শওকত, মো. সাইফুল্লাহ হাসান জুনেদ, মো. মুর্শেদ আলম, সোহেল আহমদ, অ্যাড. মাসুক আলম, আনিসুল হক, আ ত ম মিসবাহ, জুয়েল মিয়া, মুনাজ্জির হোসেন সুজন, জেলা যুবদলের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ মালেক খান প্রমুখ। এছাড়া পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। এক শোকবার্তায় চেম্বারের সভাপতি মো. শামছুল হক, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিসহ পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস