স্টাফ রিপোর্টার ::
বীর মুক্তিযোদ্ধা মালদার আলীর পুত্র এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাজী আকবর আলী আর বেঁচে নেই। বৃহ¯পতিবার (৬ আগস্ট) ভোর ৫টা ২০ মিনিটের সময় শহরের বাঁধনপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের আরপিননগর ঈদগাহ মাঠে জানাজা শেষে মহল্লার কবরস্থানে তার দাফন স¤পন্ন হয়। বিপুল সংখ্যক মানুষ তাঁর নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।
বিএনপি নেতা আকবর আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সংসদ সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুল, সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, বিএনপি নেতা অ্যাড. আব্দুল হক, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাড. শেরেনূর আলী, আকবর আলী, আবুল মনসুর শওকত, মো. সাইফুল্লাহ হাসান জুনেদ, মো. মুর্শেদ আলম, সোহেল আহমদ, অ্যাড. মাসুক আলম, আনিসুল হক, আ ত ম মিসবাহ, জুয়েল মিয়া, মুনাজ্জির হোসেন সুজন, জেলা যুবদলের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ মালেক খান প্রমুখ।
এছাড়া পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। এক শোকবার্তায় চেম্বারের সভাপতি মো. শামছুল হক, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিসহ পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।