সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

কমছে না হামের প্রকোপ, চাপ বাড়ছে হাসপাতালে

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:৪৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:৪৩:২৬ পূর্বাহ্ন
কমছে না হামের প্রকোপ, চাপ বাড়ছে হাসপাতালে
স্টাফ রিপোর্টার :: হাম উপসর্গে আক্রান্ত শিশুদের চাপে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে দেখা দিয়েছে তীব্র সংকট। ওয়ার্ডে জায়গা না থাকায় বারান্দা ও মেঝেতে চাদর বিছিয়ে চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। একই সঙ্গে স্যালাইন, ক্যানুলা, ইনজেকশনসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। নেই পৃথক আইসোলেশন ব্যবস্থাও। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত জুলাইয়ে হামে আক্রান্ত ৪৪৩ জন রোগী ভর্তি হয়। চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছে ৯১ জন; এর মধ্যে ৮১ জনই শিশু আর ১০ জন কিশোর। আক্রান্তদের বড় অংশই দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জের হাওরাঞ্চলের বাসিন্দা। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ১১০ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৫১ জন, সিলেটে ৪০ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১২ জনের মৃত্যু হয়েছে। এদিকে, সুনামগঞ্জ সদর হাসপাতালে হাম উপসর্গে আক্রান্ত তিন বছরের শিশুকন্যার পাশে বসে ক্ষোভ আর চোখে জল নিয়ে বাবা গোলাম আহমেদ বলেন, গ্রামে টিকার কোনো খবর পাইনি। বাচ্চার গায়ে লাল দানা আর জ্বর দেখে ছুটছি সদরে। সিট পাই নাই, বারান্দায় চাদর বিছায়া রাখছি। ডাক্তার দিনে এক নজর আইয়া দেখে আর নার্সদের ডেকে ডেকে আনতে হয়। আর ওষুধ? স্যালাইন, ক্যানুলা থেকে শুরু করে সব বাহিরের দোকান থাইকা কিনে আনা লাগে। একই করুণ সুর শোনা গেল ১০ বছরের হেপি আক্তারের মা লিপি বেগমের কণ্ঠে। তিনি বলে, সোমবারে ভর্তি বাচ্চারে ভর্তি করছি, কিন্তু হাসপাতাল থেকে পাইছি শুধু একটু গ্যাস (নেবুলাইজার)। ইনজেকশন, ক্যানুলা, স্যালাইন সব দোকান থেকে কেনা। বারান্দার ঠা-া মেঝেতে রোগী নিয়ে পড়ে আছি। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. আহম্মদ হোসেন বলেন, সারাদেশে হামের প্রকোপ কমলেও আমাদের এখানে কমছে না। তবে আমরা সাধ্যমতো চিকিৎসা দিচ্ছি এবং দ্রুতই এটি নিয়ন্ত্রণে আসবে। বিনামূল্যে ওষুধ না পাওয়ার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে তিনি বলেন, আমাদের হাসপাতালে সব ধরনের ওষুধের পর্যাপ্ত সরকারি সরবরাহ আছে। যারা ওষুধ না পাওয়ার কথা বলছেন, তারা হয়তো ভুল বলছেন। এমনটা হওয়ার কোনো সুযোগ নেই। রোগ ছড়ানোর পেছনে সাধারণ মানুষের অসচেতনতাকে দায়ী করে তিনি আরও যোগ করেন, হাম মারাত্মক ছোঁয়াচে। কিন্তু স্বজনরা হাসপাতালে একজন হামের রোগীকে দেখতে আসার সময় সাথে অন্য ছোট বাচ্চাদের নিয়ে আসছেন। ফলে হাসপাতাল প্রাঙ্গণেই এই ভাইরাস ছড়াচ্ছে এবং নতুন রোগী তৈরি হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার

আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার