সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

টাঙ্গুয়ার হাওরে হাউজবোট থেকে বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:২৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:২৮:২৯ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে হাউজবোট থেকে বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোট থেকে প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য পানিতে ফেলায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- দেন। জানা গেছে, উপজেলার মাটিয়ান হাওরে একটি পর্যটকবাহী হাউজবোট থেকে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের অপচনশীল বর্জ্য সরাসরি পানিতে ফেলার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদ- করা হয়। অভিযানকালে হাউজবোটের মালিককে ভবিষ্যতে এ ধরনের কর্মকা- থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে আশপাশে থাকা অন্যান্য হাউজবোট ও নৌযানকেও নির্ধারিত নীতিমালা মেনে চলাচল এবং বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে আসা প্রতিটি পর্যটকবাহী হাউজবোট ও নৌযানকে জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হাওরের পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু