সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৯:৫৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৯:৫৫:০৩ পূর্বাহ্ন
‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সংগীত অনুষ্ঠান ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। সামির পল্লব এবং তাজকিরা হক তাজিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি সংগীত দল, জাসাস সুনামগঞ্জ জেলা শাখা, সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র, লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয় এবং সুনামগঞ্জ জেলা বাউল সমিতির শিল্পীবৃন্দ। দলীয় নৃত্য পরিবেশন করেন বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী সোহেল রানা ও রিপন চন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সদর জাসাস আহ্বায়ক আনোয়ার পারভেজ, বিএনপি নেতা আনোয়ার পারভেজ, জিল্লুর রহমান, যুবদল নেতা বিল্লাল হোসেন, আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মহিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ রহমান, সদস্য আব্দুল কাইয়ুম সৌরভ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ