স্টাফ রিপোর্টার ::
জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সংগীত অনুষ্ঠান ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।
সামির পল্লব এবং তাজকিরা হক তাজিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি সংগীত দল, জাসাস সুনামগঞ্জ জেলা শাখা, সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র, লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয় এবং সুনামগঞ্জ জেলা বাউল সমিতির শিল্পীবৃন্দ। দলীয় নৃত্য পরিবেশন করেন বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী সোহেল রানা ও রিপন চন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সদর জাসাস আহ্বায়ক আনোয়ার পারভেজ, বিএনপি নেতা আনোয়ার পারভেজ, জিল্লুর রহমান, যুবদল নেতা বিল্লাল হোসেন, আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মহিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ রহমান, সদস্য আব্দুল কাইয়ুম সৌরভ প্রমুখ।