সুনামগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০১:৩৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০১:৩৬:১৩ পূর্বাহ্ন
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল
ছাতক প্রতিনিধি :: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতক শহরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখা। শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের পেট্রোলপা¤প এলাকাস্থ সংগঠনের কার্যালয় থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ স¤পাদক হাফিজ জাকির হোসেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদের সদস্য শাহ আলম। তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলে ধরে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সময় বক্তব্য দেন জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, সাবেক পৌর কমিশনার ফয়জুর রহমান, ব্যবসায়ী নাজমুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান