ছাতক প্রতিনিধি ::
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতক শহরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের পেট্রোলপা¤প এলাকাস্থ সংগঠনের কার্যালয় থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ স¤পাদক হাফিজ জাকির হোসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদের সদস্য শাহ আলম। তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলে ধরে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, সাবেক পৌর কমিশনার ফয়জুর রহমান, ব্যবসায়ী নাজমুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।