সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর ইউপি ভবনে নানা সমস্যা

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৭:২৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৭:২৭:০৭ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগর ইউপি ভবনে নানা সমস্যা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ ভবনটি আমপাড়া বাজার এলাকার পূর্ব ও উত্তর কোণে অবস্থিত। এই ভবনটি গত ৮ বছর আগে নির্মিত হয়েছে। মাত্র কয়েক বছর যেতে না যেতেই দরজা, জানালা নষ্ট হয়ে জরাজীর্ণ হয়ে পড়েছে। ইতোমধ্যে ভবনের দেয়ালের প্লাস্টার খসে পড়েছে। তাই ভবন সংস্কারে জরুরি বরাদ্দ প্রয়োজন বলে দাবি জানাচ্ছেন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা। জানা যায়, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ ভবন ২০১৬ইং সনে নির্মাণ করা হয়। মাত্র ৮ বছরে দরজা, জানালা, ভবনের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। চেয়ার, টেবিলসহ প্রায় সকল আসবাবপত্র নষ্ট হয়ে পড়েছে। দরজা-জানালা ভেঙে যাওয়ায় ভবনে রাখা আসবাবপত্রের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে, ৫২ শতক জায়গার উপর নির্মিত ভবনের চারপাশের সীমানা প্রাচীর ছিল না। ইউপি চেয়ারম্যান রসিদ আহাম্মাদ নির্বাচিত হওয়ার পর সরকারি বরাদ্দে পূর্বে ১৫৮ ফুট দৈর্ঘ্যের বাউন্ডারি দেয়াল, দক্ষিণে ১২২ ফুট এবং উত্তরে ১২২ ফুট দেয়াল নির্মাণ করেন। ভবনের পশ্চিমে ১৮২ ফুটের একটি বাউন্ডারি দেয়াল এবং দুইটি গেইট নির্মাণ জরুরি হয়ে পড়েছে। বাউন্ডারি দেয়াল না থাকায় গাছ-পালা ও ফুলের বাগান গরু-ছাগলে খেয়ে নষ্ট করছে। এই ইউনিয়ন পরিষদ ভবনে দীর্ঘদিন ধরে রং করা হয়নি। কোনো সংস্কার কাজ হয়নি। ফলে বিভিন্ন স্থানের প্লাস্টার খসে পড়ছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইউনিয়ন পরিষদ ভবনে যোগাযোগ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। এই সড়ক দিয়ে বৃদ্ধ পুরুষ ও নারীরা আসা-যাওয়া করতে পারেন না। সড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে কাদা জমে থাকে। এই সড়কে চলাচলে প্রতিদিন এলাকার কয়েকটি স্কুলের ও মাদ্রাসার কয়েক শত শিক্ষার্থী ভোগান্তির শিকার হন। যানবাহন চলাচলেও ঘটে চলেছে নানা দুর্ঘটনা। এটা ইউনিয়ন পরিষদসহ মঙ্গলকাটা বাজার ও আমপাড়া বাজারে এবং অন্যান্য গ্রামে চলাফেরার একটি ভোগান্তির সড়ক। তাই এই সড়কের উন্নয়নের দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা ও শিক্ষানুরাগী আবুল কাশেম বলেন, এই সড়কের পাকাকরণের কাজ হয়নি কোনো সময়। মাটি ফেলা হলেও সড়কে টিকে না। বৃষ্টিতে চলে যায় মাটি। পাকাকরণ না হলে ভোগান্তি লেগেই থাকবে। ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ বলেন, ইউনিয়ন পরিষদ ভবন ঘিরে আছে নানা সমস্যা। ইউনিয়ন পরিষদে যোগাযোগের ভাঙা সড়ক, বাউন্ডারি দেয়াল নির্মাণ, ভবন মেরামত করাসহ নানা সমস্যা বিরাজ করছে। তা অচিরেই সমাধান জরুরি প্রয়োজন। জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রসিদ আহাম্মাদ জানান, তিনি ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি চেয়ারম্যানের দায়িত্ব পান। এরপর থেকে সরকারি বরাদ্দ ছাড়াও নিজের তহবিল থেকে খরচ করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেন। ইউনিয়ন পরিষদ সংস্কারে আরও অনেক কাজ আছে। তা জরুরিভিত্তিতে করতে হবে। এই জন্য আমি বরাদ্দ চেয়েছি। এখনও পাইনি। তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদ সংস্কারের জন্য ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু আমার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ তা পায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা