সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

শাল্লায় ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা পিলার উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:২৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:২৯:১৪ পূর্বাহ্ন
শাল্লায় ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা পিলার উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলায় ‘১৮১৮ ইস্ট ইন্ডিয়া কো¤পানি’ খোদাই করা একটি লোহার পিলার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের ধারণা, পিলারটি ভারতের দেওয়া সীমানা প্রাচীরের ম্যাগনেট পিলার হতে পারে। পুলিশ জানায়, ১নং আটগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থিত জনৈক রুপ মিয়া ওরফে রুইক্কার (৫০) এর বাড়ির ভিটার পাশে খালি পতিত জায়গায় কথিত লোকজন একটি সীমান্ত পিলার নামে লোহার বস্তু কেনা বেচা করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যায় পুলিশ। এ সময় লোহার পিলারটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করে থানায় নিয়ে আসা হয়। তবে ম্যাগনেট এই পিলারটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও রহস্য দেখা দিয়েছে। কেউ বলছেন ম্যাগনেট চুম্বক, কেউ বলছেন ব্রিটিশ সেটেলমেন্টের সীমানা পিলার। কেউ বলছেন এটা ভারতীয় পিলার কোন এক সময় ভারত রাষ্ট্র হয়তো এখানে সীমানা প্রাচীর দিয়েছিল। স্থানীয়রা জানান, রুপ মিয়া ওরফে রুইক্কা মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি মাদকের সাথে এই পিলারটিও বিক্রি করার পাঁয়তারা করছিলেন। খবর পেয়ে একদল যুবক তার বাড়িতে যায়। এ সময় পিলারটি রেখে রুপ মিয়া পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে রোববার সকাল সাড়ে এগারোটার দিকে পুলিশ এসে পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মো. শওকত আলী জানান, পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পিলারটিতে খোদাই করা ১৮১৮ ইস্ট ইন্ডিয়া কো¤পানি লেখা রয়েছে। ধারণা করা যাচ্ছে এটা ভারতীয় সীমানা প্রাচীরের পিলার হতে পারে। এ ব্যাপারে জব্দ তালিকা করে আইনী প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?