সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০১:১৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০১:১৪:২৪ অপরাহ্ন
বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা উপজেলার ডুবাইবিল জলমহাল জোরপূর্বক দখল করতে নৌযান ভাঙচুর, মাছ লুট ও বিনামূল্যে অর্ধেক মালিকানা দাবির অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। বার্ষিক ৬২ লাখ টাকা ইজারামূল্য পরিশোধ করে জলমহালটি জেলা প্রশাসন থেকে ইজারা নিয়েছে স্থানীয় জয়ধনা মৎস্যজীবী সমাবায় সমিতি। শুক্রবাব দুপুরে উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সমিতির সদস্য ও সাবেক সভাপতি মালেক সিকদার। তার অভিযোগ, বিনামূল্যে জলমহালের অর্ধেক মালিকানা দাবি করে গত মঙ্গলবার ডুবাল বিলে উপজেলা বিএনপির স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামের নেতৃত্বে মহড়া দেন বিএনপির একদল নেতাকর্মী। এ সময় জলমহাল থেকে দুই লাখ টাকা মূল্যের মাছ লুট, পাহারার কাজে ব্যবহৃত সমিতির নৌকা ভাঙচুর করেন তারা। সেইসাথে বিনামূল্যে জলমহালের অর্ধেক মালিকানা বিএনপি নেতাদের সমঝে দেওয়া জন্য ইজারাদারকে প্রাণনাশের হুমিক দেন। তাদের ভয়ে গ্রাম ছেড়ে এখন শহরে অবস্থান করছেন তিনি। অভিযোগের ব্যাপারে উপজেলা বিএনপির স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বলেন, একটি জানাযা থেকে ফেরার পথে আমরা জলমহালটি দেখে এসেছি। সুন্দর প্রাকৃতিক পরিবেশ থাকায় সবাই মিলে ছবি তুলেছি। এখানে জোরপূর্বক জলমহাল দখলের যে অভিযোগ আনা হয়েছে সেটি স¤পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল্লাহ বলেন, জলমহাল নিয়ে পক্ষে-বিপক্ষের অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পক্ষ থানায় বসেছিলেন। চেষ্টা করা হচ্ছে বিষয়টি নিষ্পত্তির। তবে এ নিয়ে আদালতে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। সমাধান না হলে তদন্ত অনুযায়ী আইনানুনগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?