সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি
ফলোআপ

‎মধ্যনগরে স্পিডবোটে চাঁদাবাজির অপপ্রচার: ষড়যন্ত্রের শিকার যুবদল নেতা এম শহীদ!

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১২:৫৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১২:৫৯:৪১ পূর্বাহ্ন
‎মধ্যনগরে স্পিডবোটে চাঁদাবাজির অপপ্রচার: ষড়যন্ত্রের শিকার যুবদল নেতা এম শহীদ! ছবি: জেলা যুবদল নেতা এম শহীদ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগরে জেলা যুবদলের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। ‎
জানা যায়, গত ১৬ জুলাই মধ্যনগর বাজার স্পিডবোট ঘাটে সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক এম শহীদের সঙ্গে পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার স্পিডবোট চালক রাজু আহমেদের ভাড়া-সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে রাজু আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে এম শহীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তবে ঘটনাটি নিয়ে অনুসন্ধানে অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী। ‎
ঘটনার সময় মধ্যনগর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হক, উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তা এবং স্থানীয় কয়েকজন স্পিডবোট চালক উপস্থিত ছিলেন। 
প্রত্যক্ষদর্শী স্পিডবোট চালক শাহারুল বলেন, “গত ১৬ জুলাই সন্ধ্যায় মধ্যনগর বাজার স্পিডবোট ঘাটে ভাড়া নিয়ে রাজু আহমেদের সঙ্গে এম শহীদের কথা-কাটাকাটি হয়। তবে শহীদ কোনো চাঁদা দাবি করেননি। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” ‎

মধ্যনগর উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নানু মিয়া বলেন, “সামান্য একটি বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। তবে পরে বিদ্বেষমূলকভাবে চাঁদাবাজির অভিযোগ ছড়ানো ঠিক হয়নি।” ‎
মধ্যনগর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হক বলেন, “আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। সেখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটতে দেখিনি।”

অন্যদিকে স্পিডবোট চালক রাজু আহমেদের দাবি, “কথা-কাটাকাটির সময় শহীদ ভাইয়ের লোকজন আমার ওপর হামলা চালায় এবং আমাকে হুমকি দিয়ে বলে চাঁদা দিলেই স্পিডবোট চালাতে পারবি।’ ‎

‎এ বিষয়ে সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক এম শহীদ বলেন, “রাজু আহমেদকে আমি ভালোভাবে চিনি না। ভাড়া নিয়ে আমাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। আমি কখনো তার কাছে চাঁদা দাবি করিনি। ঘটনাস্থলে অনেক প্রত্যক্ষদর্শী ছিলেন, তারাই প্রকৃত ঘটনা জানেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?