সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:০৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:০৮:২৪ পূর্বাহ্ন
জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
জামালগঞ্জ প্রতিনিধি :: ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি নির্দেশনার অংশ হিসেবে শনিবার সকালে জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়ি, বাজার ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, সাবেক সাধারণ স¤পাদক শাহ মো. শাহজাহান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ নুর সাদী প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?