জামালগঞ্জ প্রতিনিধি ::
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি নির্দেশনার অংশ হিসেবে শনিবার সকালে জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়ি, বাজার ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এ অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, সাবেক সাধারণ স¤পাদক শাহ মো. শাহজাহান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ নুর সাদী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।