সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দেশীয় মাছের অস্তিত্ব ও জলজ জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ

ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ!

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৩৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৩৭:২৬ পূর্বাহ্ন
ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ!
জাহাঙ্গীর আলম চৌধুরী ::
ছাতক উপজেলার হাওর, নদী-নালা, খাল-বিল ও বিভিন্ন জলাশয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে বিদেশি আগ্রাসী প্রজাতির রাক্ষুসে সাকার মাছ (ঝঁপশবৎসড়ঁঃয ঈধঃভরংয)। স্থানীয় জেলেদের জালে এখন নিয়মিত ধরা পড়ছে রাক্ষুসে এ সাকার মাছ। ফলে দেশীয় মাছের অস্তিত্ব ও জলজ জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ বাড়ছে। ছাতকের হলদিউরা গ্রামের শরীফ উদ্দিনের সুতার জালে সপ্তাহের ভিতরে ৩টি সাকার মাছ ধরা পড়ে। সে মাছটি চিনতে পারেনি। পরে প্রযুক্তির সহায়তায় মাছটি চিনতে পারে। এছাড়াও ছাতক পৌরশহরে দক্ষিণ বাগবাড়ি মহল্লার আমির হোসেন সুরমা নদীর তীরবর্তী খালে মাছ ধরতে গিয়ে একটি আগ্রাসী প্রজাতির রাক্ষুসে সাকার মাছ ধরে বাসায় নিয়ে আসেন। মাছে অনেক ডিম পেয়েছেন জানিয়ে তিনি বলেন, মাছটি না খেয়ে ফেলে দিয়েছি। স্থানীয় জেলেদের অভিযোগ, আগে যেসব জলাশয়ে টেংরা, পুঁটি, মলা, শিং, মাগুর, কৈসহ নানা দেশীয় ছোট মাছ পাওয়া যেত, এখন সেখানে সাকার মাছ দেখা যাচ্ছে। এই মাছের শক্ত বর্ম, দ্রুত বংশবিস্তার এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতার কারণে দেশীয় মাছের আবাস ও খাদ্যের ওপর চাপ সৃষ্টি হবে বলে আশঙ্কা রয়েছে। মৎস্য বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ আমেরিকার এ মাছ উন্মুক্ত জলাশয়ে ছেড়ে দেওয়ায় এটি দেশের নদী-নালা, হাওর ও খাল-বিলে ছড়িয়ে পড়ে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের মতো ছাতকের জলাশয়েও এর উপস্থিতি দেখা যাচ্ছে। জানা যায়, পোকামাকড়, জলজ উদ্ভিদ, ছোট মাছ ও মাছের পোনা সাকার মাছের খাদ্য। আকারে মাছটির ১৬ থেকে ১৮ ইঞ্চি লম্বা হয়। এটি পানি ছাড়াই ২৪ ঘণ্টা বাঁচতে পারে। সাকার মাছ কম অক্সিজেনযুক্ত পানিতেও বেঁচে থাকতে পারে এবং দ্রুত বংশবিস্তার করে। দেশীয় মাছের খাদ্য ও আবাসস্থলের ওপর নেতিবাচক প্রভাবের কারণে বাংলাদেশ সরকার ২০২২ সালে সাকার মাছের আমদানি, প্রজনন, চাষ, বিক্রি ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে। মৎস্য গবেষকদের মতে, এ মাছের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। ছাতকের হলদিউরা গ্রামের বাসিন্দা আব্দুল মতলিব জানান, বিভিন্ন হাওর ও নদীতে মাছ ধরতে গেলে প্রায়ই জালে সাকার মাছ ধরা পড়ছে। বিষয়টি নিয়ে মৎস্য বিভাগের জরুরি নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। হলদিউরা গ্রামের আনামুল হক বলেন, এটি এক ধরণের রাক্ষুসে মাছ। পুকুর বা জলাশয়ে এ ধরণের মাছ থাকলে সেখানে অন্যান্য মাছ বিশেষ করে বড় মাছের পোনাসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ থাকতে পারে না। দ্রুত প্রজনন ক্ষমতা স¤পন্ন এই মাছ অন্যান্য ছোট মাছকে খেয়ে ফেলে। প্রতিনিয়ত এ মাছটি জেলেদের জালে ধরা পড়ছে। এ বিষয়ে জানতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, ছাতকে সাকার মাছ থাকার কথা না। এটা ঢাকার মেঘনায় পাওয়া গিয়েছিল। কিন্তু ছাতকে জেলেদের জালে এই মাছটি ধরা পড়েছে এই প্রথম আপনার কাছ থেকে জানলাম। সাকার মাছ দেশি জাতের মাছের পোনা ও ছোট মাছ এবং মাছের খাদ্য খেয়ে ফেলে এবং দ্রুত বংশ বিস্তার লাভ করে। দেশীয় জাতের মাছে প্রভাব ফেলেতে পারে। এই মাছ পাওয়া গেলে এটাকে আর পানিতে ছেড়ে দেয়া যাবে না। এ বিষয়টা আমাদের হাওরের জন্য অনেক ক্ষতিকর। এখন থেকে আমরা এ বিষয়ে আলোচনা করে প্রচার-প্রচারণা চালিয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা তৈরি করতে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা